বিজ্ঞাপন

মাঠেই কম্বল-বালিশ পেতে ঘুমিয়ে যেতে চাইলেন অধিনায়ক

অ+
অ-
মাঠেই কম্বল-বালিশ পেতে ঘুমিয়ে যেতে চাইলেন অধিনায়ক

কোয়েটা গ্লাডিয়েটর্সকে গত রোববার হারিয়ে পাকিস্তান সুপার লিগে তৃতীয় জয় পেয়েছিল মুলতান সুলতান্স। বসে থাকার ফুরসত তাদের নেই। কারণ পরের দিনই খেলতে হলো আরেকটি ম্যাচ। আগের দিন কোয়েটাকে হারানোর পর পিএসএলের ব্যস্ত সূচি নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন মুলতানের অধিনায়ক অ্যাশটন টার্নার।

বিজ্ঞাপন

গত রোববারের ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে জয়ের উচ্ছ্বাসে মাতেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তখনই প্রশ্ন করা হয় পরের সূচি নিয়ে। পরের দিন রাওয়ালপিন্ডিজের বিপক্ষে খেলতে হবে মনে পড়তেই নিজের অনুভূতি লুকাননি টার্নার।

তিনি বললেন, ‘এবার কোথাও থেকে একটা কম্বল ও বালিশ এনে এখানেই ঘুমিয়ে পড়ব ভাবছি। হাতে তো খুব বেশি সময় নেই।’ টার্নারের দল ব্যস্ত সূচিতে যে দমে যাচ্ছে, তা কিন্তু নয়। গতকাল সাহিবজাদা ফারহান ও জশ ফিলিপ্পের হাফ সেঞ্চুরির পর টার্নারের ঝড়ো ইনিংসে ১৭তম ওভারেই জিতে যায় মুলতান। ১০ বলে ২ চার ও ২ ছয়ে ২৬০ স্ট্রাইক রেটে ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

টানা দুই দিনেই ম্যাচ জিতে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুলতান। পিন্ডিজ চার ম্যাচের সবগুলো হেরে সপ্তম স্থানে। 

বিজ্ঞাপন

এফএইচএম/