বিজ্ঞাপন

ক্লাব কর্তা ও ক্রীড়া সংগঠকদের বৈঠকে আসার অনুরোধ বুলবুলের

অ+
অ-
ক্লাব কর্তা ও ক্রীড়া সংগঠকদের বৈঠকে আসার অনুরোধ বুলবুলের

প্রতি বছর ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথা সময়ে হচ্ছে না, আদৌ হবে কি না সেটা নিয়েও আছে সংশয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটাররা। মূলত ঢাকার ক্রীড়া সংগঠক এবং বোর্ডের সঙ্গে সবশেষ নির্বাচন নিয়ে দ্বন্দ্বে আটকে আছে লিগ।

বিজ্ঞাপন

এমন অচলাবস্থার মধ্যেই ঢাকা লিগ আয়োজনের পথে হাঁটতে চাচ্ছে বিসিবি। যে কারণে আগামীকাল ৮ এপ্রিল ঢাকার সকল ক্লাবকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে সিসিডিএম। মিরপুরে দুপুর ১২টায় শুরু হওয়ার কথা এই বৈঠক। তবে ঢাকার ক্লাব সংগঠকরা কি করে সেটাই এখন দেখার বিষয়।

বৈঠকের একদিন আগে আজ মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনুরোধ জানালেন সংগঠকদের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য। বুলবুল গণমাধ্যমকে বলেন, 'কালকে ৮ তারিখে আমরা আশা করছি যে সমস্ত ক্লাবরা আসবে এবং আপনাদের মাধ্যমে ক্লাবদেরকে আমরা অনুরোধ করছি যে দয়া করে আপনারা কালকে আসেন।'

'আমাদের সিসিডিএম সভাপতি সাহেব এবং আমাদের একজন সহ-সভাপতি ফারুক ভাইও থাকার কথা আছে সেখানে। এবং আমরা চাইব যেন অনেক দেরি হয়ে গেছে, আসেন আমরা লিগটা খেলে ফেলি কারণ এটাই একমাত্র ৫০ ওভারের লিস্ট 'এ' টুর্নামেন্ট আমাদের।'

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ে শুরু হওয়ার শেষ ভাগে রয়েছে ঢাকা লিগ। যে কারণে বুলবুল বললেন, 'আমরা যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি, আমরা একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ দেখতে চাই।'

এসএইচ/এফআই