ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ার রিজিওনাল পুরুষদের ডাবলস ইভেন্টে বাংলাদেশের জুটি সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয় ফাইনালে স্বর্ণপদক অর্জন করেছেন। ফাইনালে তারা নেপালের সাবেক ওয়ার্ল্ড জুনিয়র ১ নম্বর শাটলার প্রিন্স দাহাল ও ক্রিস্তিজ কাহালকে ২–১ সেটে (২১–১৫, ১৮–২১, ২১–১৪) পরাজিত করেন।
বিজ্ঞাপন
একই টুর্নামেন্টের অনুর্ধ্ব-২৩ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের সিফাত উল্লাহ গালিব ব্রোঞ্জ পদক অর্জন করেন যা বাংলাদেশের জন্য আরও একটি উল্লেখযোগ্য সাফল্য। দলের সাথে কোচ হিসেবে ছিলেন সাবেক বাংলাদেশ চ্যাম্পিয়ন ও বর্তমান জাতীয় দলের কোচ মোস্তফা মোহাম্মদ জাবেদ।
টুর্নামেন্টটি ৩-৭ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদের পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সের লিয়াকত জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ টি দেশ অংশগ্রহণ করছে।
এজেড/এইচজেএস
