বিজ্ঞাপন

১৫ বছর বয়সেই সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন বৈভব

অ+
অ-
১৫ বছর বয়সেই সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন বৈভব

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রীতিমতো ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন। দুর্দান্ত ক্যামিও খেলার দিনে রেকর্ডও গড়েছেন তিনি। এ বার ঋষভ পান্ত, ঈশান কিশনদের রেকর্ড ভাঙলেন এই ওপেনার।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের বিপক্ষে ১৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন বৈভব। যেখানে পাঁচটি ছক্কা মেরেছেন। তার মধ্যে দুটি ছক্কা মেরেছেন বুমরাহর এক ওভারে। কাছাকাছি গিয়েও ফিফটি করতে না পারলেও রেকর্ড গড়েছে বৈভব।

আইপিএলে এখনও পর্যন্ত ৩৫টি ছক্কা মেরেছেন তিনি। আইপিএলের ইতিহাসে ২০ বছরের কম বয়সে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার। এত দিন এই রেকর্ড ছিল পান্ত ও ঈশানের দখলে। ২০ বছরের কম বয়সে এই দুই ব্যাটার ৩০টি করে ছক্কা মেরেছিলেন।

২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে গুজরাট লায়ন্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩০টি ছক্কা মেরেছিলেন ঈশান। ২০১৬-১৭ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে পান্ত মেরেছিলেন ৩০ ছক্কা। তার পরে রয়েছেন সাঞ্জু স্যামসন। ২০১৩-১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ২২টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৮-১৯ সালে দিল্লির হয়ে ১৯টি ছক্কা মেরেছিলেন পৃথ্বী শ।

বিজ্ঞাপন

২০ বছর হতে এখনও অনেক সময় বাকি বৈভবের। ২০৩১ সালের ২৭ মার্চ তার বয়স ২০ বছর হবে। অর্থাৎ, তার আগে আইপিএলের আরও চারটি মৌসুম পাবেন তিনি।

এইচজেএস