প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে আবারো মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ মৌসুম। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে এবং দেশের সব প্রান্তের প্রতিভাবান খুদে ক্রিকেটারদের সুযোগ করে দিতে ২০১৫ সাল থেকেই বিসিবির সাথে স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত প্রাইম ব্যাংক।
বিজ্ঞাপন
এ বছর ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫০ স্কুলের সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার, ম্যাচের সংখ্যা ৬৫১। ১০ এপ্রিল শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। আজ বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ উপলক্ষ্যে উন্মোচন করা হয় জার্সি।
তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা। ছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
হৃদয় বলছিলেন, 'স্কুল ক্রিকেট নিয়ে কিছু বলতে গেলেই আমি ইমোশনাল হয়ে পরি। কেননা আমার শুরুটাই করি স্কুল ক্রিকেট দিয়ে। বছর দুয়েক আগে টসের কারণে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিলো। আমি চাই এই স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপটা এমন সময় চালু করা হোক, যখন বৃষ্টি না হয়।'
বিজ্ঞাপন
হৃদয় আরও বলেন, 'আশা করব যে এই টুর্নামেন্টটা প্রতি বছরই চলতে থাকবে। গত ১১ বছর ধরে চলছে, ভবিষ্যতে আরও ভালো যে জিনিসগুলো উন্নতি করার সেই সব জিনিস উন্নতি করে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আসব।'
এসএইচ
