ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। আপাতদৃষ্টিতে তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ, যদিও কার্লো আনচেলত্তি তাকে নিবিড়ভাবে দেখছেন। প্রায় সময় ইনজুরিতে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সান্তোসের হয়ে এই মৌসুমে ৬ ম্যাচ খেলে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। তবে এই ক্লাব শিগগিরই ছাড়তে যাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নেইমার ও তার প্রতিনিধি দল সিনসিন্নাতির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। চুক্তি হয়ে গেলে সাবেক সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির মুখোমুখি হবেন তিনি। মেজর লিগ সকারের এই ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে থমাস মুলারকে নিয়ে গেছে। এখন ব্রাজিলিয়ান তারকার দিকে চোখ তাদের।
আপাতত আমেরিকান ক্লাব ও নেইমারের ক্যাম্প আলোচনার প্রাথমিক পর্যায়ে। কিন্তু তারা বেশ আগ্রহ নিয়ে কথা দলবদলের ব্যাপারে আলাপ করছে। চুক্তি চূড়ান্ত হওয়ার ব্যাপারটি যদিও বহুদূর, বিশেষ করে সিনসিন্নাতিতে যেহেতু এখন ‘ডেজিগনেটেড খেলোয়াড়ের’ জায়গা পূরণ হয়ে গেছে। তাই নেইমারকে পেতে নতুন কোনো বিকল্প খুঁজতে হবে তাদেরকে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসে চুক্তিবদ্ধ তিনি।
বিজ্ঞাপন
তবে এতটুকু নিশ্চিত যে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত নেইমারের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত জানা যাচ্ছে না। ২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিলের জার্সিতে খেলেননি তিনি। দেশের শীর্ষ গোলদাতা গত দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে। সম্প্রতি দ্র্রুত সুস্থতা ফিরে পেতে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। সান্তোস কোচ কুকা গত মঙ্গলবার বলেছিলেন, মজুনের বিশ্বকাপে জায়গা পেতে বিশেষ একটি অস্ত্রোপচার করাতে হয়েছে নেইমারকে।
এফএইচএম/
