বিজ্ঞাপন

জুভেন্টাস কোচের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান

অ+
অ-
জুভেন্টাস কোচের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান

নাপোলির স্কুদেত্তো বিজয়ী সাবেক কোচ লুসিয়ানো স্পালেত্তি জুভেন্টাসে এসে শুরুতেই ছাপ ফেলতে পারেননি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ব্যর্থ মিশনে মাঝপথে ইতালির ছাঁটাই হওয়া এই কোচের সঙ্গে গত অক্টোবরে স্বল্পমেয়াদী চুক্তি করে জুভেন্টাস। বরখাস্ত ইগোর টিউডোরের জায়গায় বসে তেমন কোনো সাফল্য এনে দিতে পারেননি বলে তার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল, তার অবসান হলো আজ (শুক্রবার)।

বিজ্ঞাপন

স্পালেত্তি যখন কোচ হন, সিরি ‘আ’ তে জুভেন্টাস ছিল সপ্তম স্থানে। তখনকার  শীর্ষ দল নাপোলি তাদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে ছিল। এখন তারা পঞ্চম স্থানে, কিন্তু শীর্ষস্থান থেকে ১৫ পয়েন্ট পেছনে। এখন জুভেন্টাসের মিশন পরের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা। সেই যোগ্যতা অর্জনের জন্য থাকতে হবে সেরা চারে। চতুর্থ স্থানে থাকা কোমোর চেয়ে তারা এক পয়েন্ট পেছনে। এই লড়াইয়ে তাদের পেছনে থেকে ঘাড়ে নিশ্বাস ফেলছে রোমা ও আতালান্তা।

স্পালেত্তি ২২টি সিরি আ ম্যাচে দায়িত্ব পালন করে ১২ জয়, ছয় ড্র ও চার হার দেখেছে। প্রতিযোগিতায় অন্তত ১০ ম্যাচ দায়িত্ব পালনে করেছে, এমন ৪২ জুভেন্টাস কোচদের মধ্যে ৫৫ শতাংশ জয়ে ১৭তম তিনি।

সম্প্রতি গ্যালাতাসারেইর কাছে প্লে অফের দুই লেগে ৭-৫ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে জুভেন্টাস। তারপরই স্পালেত্তির ভবিষ্যৎ নিয়ে  শঙ্কা জেগেছিল। কিন্তু শুক্রবার ক্লাব ঘোষণা দিয়ে জানাল, দুই বছরের চুক্তি বাড়ানো হয়েছে তার সঙ্গে। ২০২৮ সাল পর্যন্ত থাকছেন তিনি। প্রধান নির্বাহী ড্যামিয়েন কমোলি বলেছেন, ‘আরও দুই মৌসুমের জন্য লুসিয়ানোর চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমরা আনন্দিত।’

বিজ্ঞাপন

এফএইচএম/