জাতীয় দল, এইচপি কিংবা 'এ' দলের স্কোয়াড গঠনের কাজ করেন বিসিবির নির্বাচকরা। সেই স্কোয়াড থেকে কারা একাদশে খেলবেন সেটা নির্বাচন করেন কোচ, অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট। তবে এবার নিজেদের কাজে কিছুটা পরিবর্তন চায় নির্বাচক প্যানেল।
বিজ্ঞাপন
আজ শনিবার প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, 'আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করছি। আমাদের কাছে তো অন্তত উত্তরটা স্পষ্ট থাকা দরকার। অঙ্কন সুযোগ পায়নি, ওকে বাদ দিতে নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে। কাউকে সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না। এ কারণেই মূলত সেইম দল রেখে দেওয়া।'
'একাদশ কোচ-ক্যাপ্টেনের কল। তবে নির্বাচকদের মতামতের একটা জায়গা থাকা উচিৎ। এমন নয় নির্বাচকরাই একাদশ জানাবেন। তবে তারা যেন মতামত বা চাহিদা জানাতে পারেন।'-যোগ করেন তিনি।
তবে নির্বাচকদের এই চাওয়া কি বোর্ড মানবে? এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, 'এটা এমন কিছু না যে আউট অব দ্যা বুক। একাদশ কিন্তু নির্বাচকরা করে দেন না, তারা প্রাধান্য জানাতে পারেন। মনে হয় না এটা নিয়ে সমস্যা হবে।'
বিজ্ঞাপন
দল ঘোষণার মধ্যেই নিজেদের কাজ সীমাবদ্ধ রাখতে চাইছেন না নির্বাচকরা, 'দল দিয়েই দায়িত্ব শেষ হয় না। কাউকে কেন বাদ দেওয়া হলো সেটা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। ১৫ জন নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের ভাবনা হবে ২৫-৩০ জন নিয়ে। তাদের যেন মোটিভেটেড রাখতে পারি এটাও আমাদের কাজ।'
এসএইচ/এইচজেএস
