বিজ্ঞাপন

ম্যাচ না খেলেও রানার জরিমানা, জিতেও শাস্তি গায়কোয়াড়ের

অ+
অ-
ম্যাচ না খেলেও রানার জরিমানা, জিতেও শাস্তি গায়কোয়াড়ের

ম্যাচ অফিসিয়ালের উদ্দেশে অকথ্য ও আপত্তিকর মন্তব্য করায় শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের ভারতীয় ক্রিকেটার নিতিশ রানা। যা শৃঙ্খলাবিধি অনুযায়ী ‘একটি শ্রবণযোগ্য অশ্লীল শব্দ প্রয়োগ’ হিসেবে বিবেচিত হয়েছে। সে কারণে ম্যাচ ফিজরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন অফ ফর্মের জন্য ম্যাচের একাদশে না থাকা রানা। এ ছাড়া আসরে নিজেদের প্রথম জয়ের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও জরিমানা গুনছেন।

বিজ্ঞাপন

গতকাল (শনিবার) চেন্নাইয়ের চিপকে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। যেখানে চেন্নাইয়ের দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়ায় দিল্লি ১৮৯ রানে অলআউট হয়েছে। টানা তিন ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা পেল রুতুরাজ গায়কোয়াড়। তবে স্লো ওভার-রেট নিয়ম ভাঙার দায়ে তিনি ম্যাচ শেষে শাস্তি পেয়েছেন। তার জরিমানা ১২ লাখ রুপি।

চেন্নাইয়ের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ের সময় দিল্লির দক্ষিণ আফ্রিকান তারকা ত্রিস্তান স্টাবস গ্লাভস পরিবর্তনের অনুমতি চাইলেও দেননি আম্পায়ার। এর পরই তিনি ৩৮ বলে ৬০ রান করে আউট হয়ে যান। মাঠ ছাড়ার পর ব্যাট-গ্লাভস ছুড়ে ফেলে প্রতিক্রিয়া দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ওই সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দিল্লির ক্রিকেটার নিতিশ রানাকে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। 

Ruturaj Gaikwad and his side had a day to forget, Rajasthan Royals vs Chennai Super Kings, IPL, Guwahati, March 30, 2026

আক্রমণাত্মক ভাষা ব্যবহার করায় রানাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারির দেওয়া সেই শাস্তির পর নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। তবে কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘনের দায়ে শাস্তি মানতে বাধ্য রানা।

বিজ্ঞাপন

গায়কোয়াড় ১২ লাখ রুপি জরিমানার শাস্তি পেয়েছেন নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে না পারায়। এ নিয়ে তৃতীয় কোনো অধিনায়ক হিসেবে চলমান আইপিএলে শাস্তি পাওয়ার নজির ঘটল। এর আগে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল এবং পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারও (ইতোমধ্যে দু’বার) স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন। 

এএইচএস