বিজ্ঞাপন

অবশেষে কলকাতার স্বস্তি, যোগ দিচ্ছেন বিদেশি পেসার

অ+
অ-
অবশেষে কলকাতার স্বস্তি, যোগ দিচ্ছেন বিদেশি পেসার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শুরুটা ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। নিজেদের চার ম্যাচ শেষে জয় আসেনি একটিও। এমতাবস্থায় সুখবরই পাচ্ছে শাহরুখ খানের দল। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে এনওসি বা অনাপত্তিপত্র পেয়েছেন মাথিশা পাথিরানা।

বিজ্ঞাপন

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্যমতে, পাথিরানা বর্তমানে ইনজুরি থেকে মুক্ত এবং ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। আগামী ১৭ এপ্রিল গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচের দিন তার ভারতে পৌঁছানোর কথা রয়েছে। তবে কেকেআরের মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে।

গত আইপিএল নিলামে রেকর্ড ১৮ কোটি টাকায় পাথিরানাকে দলে ভিড়িয়েছিল কলকাতা। বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কাফ স্টেইন ইনজুরিতে পড়ায় টুর্নামেন্টের শুরু থেকে তাকে পাওয়া যায়নি।

আইপিলের এবারের আসরের শুরু থেকেই সমস্যা শুরু হয় কলকাতার। বিসিসিআই’র নির্দেশে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়া তারা। এদিকে ফর্মহীনতা ভুগছেন বরুণ চক্রবর্তী। আর ইনজুরি পড়ে ছিটকে গেছেন হর্ষিত রানা এবং আকাশ দ্বীপ। দলের এমতাবস্থায় প্রথম ম্যাচে ২২০ রান করেও তা ডিফেন্ড করতে পারেনি কেকেআর।

বিজ্ঞাপন

পয়েন্ট টেবিলে কেকেআর এখন সবার নিচে। এমনকি তাদের পরবর্তী প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসও জয়ের দেখা পেয়ে কেকেআরকে টপকে গেছে।

এমএমএম/

বিজ্ঞাপন