বিজ্ঞাপন

বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক, মুখ খুললেন তারিক

অ+
অ-
বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক, মুখ খুললেন তারিক

কিছুটা ব্যাতিক্রমী অ্যাকশনে বোলিং করেন উসমান তারিক। রান আপের সময় অনেকটাই থেমে থেমে এগিয়ে যান, যা নিয়ে বিতর্ক হয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই বিতর্ক পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) চলছে।

বিজ্ঞাপন

গত শনিবার পাকিস্তান সুপার লিগে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে খেলা ছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের। এই ম্যাচে তারিক বল করার আগেই স্টাম্প ছেড়ে সরে যান ব্যাটার ড্যারিল মিচেল। একই ওভারে একাধিকবার এই কাজ করেন তিনি। মিচেলের এমন কাণ্ডে কেউ কেউ তার সমালোচনা করলেও এই ব্যাটারকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন অশ্বিন। ভারতের সাবেক এই স্পিনারকে এ বার পাল্টা জবাব দিয়েছেন তারিক।

বিশ্বকাপে তারিকের বোলিং অ্যাকশন দেখে অশ্বিনই প্রথম বলেছিলেন, ব্যাটাররা চাইলে স্টাম্প ছেড়ে সরে যেতে পারেন। বিশ্বকাপে কাউকে সেটা করতে দেখা যায়নি। কিন্তু মিচেল এবার পিএসএলে সেটা করেছেন।

রাওয়ালপিন্ডিজের ইনিংসের নবম ওভারে ব্যাট করছিলেন মিচেল। বোলার ছিলেন তারিক। এই স্পিনারকে বল ছাড়ার আগে থমকে যেতে দেখে বিরক্ত হন মিচেল। কয়েক বার এমন হওয়ার পর তারিক বল ছাড়ার ঠিক আগে, একাধিক বার স্টাম্প থেকে সরে যান কিউই ব্যাটার। আম্পায়ারকে বলেন, এই ধরনের বল খেলতে তিনি রাজি নন। এতে তার ব্যাটিংয়ের সমস্যা হচ্ছে।

বিজ্ঞাপন

মিচেলের এই দাবি সমর্থন করে অশ্বিন বলেন, 'এ বার আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব তারিককে বোঝানো। যদি তার থমকে যাওয়ার সময় নির্দিষ্ট না থাকে, তা হলে ব্যাটার ইচ্ছা করলেই স্টাম্প ছেড়ে সরে যেতে পারে। প্রতিপক্ষের উচিত এই বিষয় নিয়ে কথা বলা। সব কিছুর তো একটা নিয়ম আছে।'

অশ্বিনকে পাল্টা জবাব দিয়ে তারিক বলেন, 'যদি কোনো ব্যাটার ইচ্ছা করে বার বার কোনো বোলারের মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেন বা সময় নষ্ট করেন, তাহলে সেটা ক্রিকেটের নিয়মের বিরুদ্ধে যায়। সে ক্ষেত্রে আম্পায়ার ব্যাটারকে সতর্ক করতে পারেন।'

এইচজেএস