বিজ্ঞাপন

ফিফা বিশ্বকাপ ২০২৬

আর বাকি ৫৭ দিন : তিন-শূন্যতে জয়

অ+
অ-
আর বাকি ৫৭ দিন : তিন-শূন্যতে জয়

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৫৭ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

বিজ্ঞাপন

প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ানোর পাশাপাশি নিজের গোলপোস্ট অক্ষত রাখা— মানে ৩-০ গোলের ম্যাচ বিশ্বকাপে দেখা গেছে ৫৭ বার।

এক আসরে সবচেয়ে বেশি ছয়বার ৩-০ গোলের ম্যাচ হয়েছে ১৯৯৮ সালে ফ্রান্সে। ওই বিশ্বকাপে ৩-০ ব্যবধানে ফ্রান্স দক্ষিণ আফ্রিকাকে, ব্রাজিল মরক্কোকে, ইতালি ক্যামেরুনকে, মরক্কো স্কটল্যান্ডকে, ক্রোয়েশিয়া জার্মানিকে এবং ফ্রান্স ব্রাজিলকে হারায়।

ফাইনালে একবারই এই স্কোরের দেখা মিলেছিল, ১৯৯৮ সালে ব্রাজিল ও ফ্রান্স ম্যাচে।  ১৯৮২ সালে স্পেনে এই স্কোরে জেতার খুব কাছে ছিল ইতালি, কিন্তু পশ্চিম জার্মানির হয়ে সান্ত্বনাসূচক গোল করেন পল ব্রেইটনার।

বিজ্ঞাপন

বিশ্বকাপে যুক্তরাষ্ট্র তাদের প্রথম দুই ম্যাচ জিতেছিল এই স্কোরে। ১৯৩০ সালে উরুগুয়েতে বেলজিয়া ও প্যারাগুয়েকে ৩-০ গোলে হারায় তারা। তিনটি বিশ্বকাপে কোনো ম্যাচেই তিন-শূন্য গোলের ফলাফল দেখা যায়নি— ১৯৩৪, ১৯৫৪ ও ১৯৯০।

এফএইচএম/