World Cup Football Field

বিজ্ঞাপন

মৌসুম শেষ চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গারের, শঙ্কায় বিশ্বকাপ

মৌসুম শেষ চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গারের, শঙ্কায় বিশ্বকাপ

ইংলিশ মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামতে পারছেন না এস্তেভাও। ব্রাজিলিয়ান উইঙ্গারের বিশ্বকাপে খেলাও শঙ্কার মুখে পড়েছে। শুক্রবার এই তথ্য দেন চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত সপ্তাহের ১-০ গোলের হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ১৯ বছর বয়সী উইঙ্গার। আগামী রোববার লিডসের বিপক্ষে চেলসির এফএ কাপ সেমিফাইনালে তাকে নিয়ে দুঃসংবাদ দেন ম্যাকফারলেন। 

চলতি সপ্তাহে লিয়াম রোজেনিয়র বরখাস্ত হওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজের দায়িত্ব পাওয়া এই কোচ বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এস্তেভাও এই মৌসুমে আমাদের হয়ে আর খেলবে না। বেশ কিছু সময়ের জন্য সে মাঠের বাইরে যাচ্ছে।’

বিশ্বকাপের জন্য এস্তেভাওকে ফিট পাওয়া যাবে কি না প্রশ্নে ম্যাকফারলেন বলেন, ‘সত্যি কথা বলতে গেলে, আমি এই ব্যাপারে নিশ্চিত নই। আমি শুধু জানি যে সে আর আমাদের হয়ে খেলবে না। সুতরাং আমি নিশ্চিত সে বিশ্বকাপে খেলার ব্যাপারে খুব আশাবাদী থাকবে, কিন্তু আমি এই ব্যাপারে জানি না।’

আগামী ১৪ জুন ব্রাজিল তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। ২০ জুন তাদের ম্যাচ হাইতির সঙ্গে। পাঁচ দিন পর গ্রুপের শেষ ম্যাচ তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের বিপক্ষে।

এফএইচএম