বিজ্ঞাপন

লক্ষ্ণৌকে ১ রানে অলআউট করে যা বললেন নারিন

লক্ষ্ণৌকে ১ রানে অলআউট করে যা বললেন নারিন

গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুপার ওভারে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে লক্ষ্ণৌকে ১ রানে অল আউট করে নায়ক বনে গেছেন সুনীল নারিন। ম্যাচ শেষে অভিজ্ঞ এই বোলার জানালেন, সুপার ওভারে বোলিং করাটা বাড়তি চাপ নয়, বরং এটা উপভোগ করেন তিনি।

মাত্র তিন বলের মধ্যেই লক্ষ্ণৌয়ের দুই ব্যাটারকে ফিরিয়ে দেন নারিন। প্রথম বলেই নিকোলাস পুরাণকে বোল্ড করেন এই তিনি। পরের বলে ঋষভ পান্ত এক রান নেন। তৃতীয় বলে আবারো উইকেট পেয়েছেন এই রহস্য স্পিনার। এইডেন মার্করামকে ফিরিয়ে মাত্র ১ রানেই লক্ষ্ণৌকে সুপার ওভারে অলআউট করেন নারিন।

ম্যাচ শেষে নারিন বলেন, 'আসলে এই সময়ে খুব একটা বিকল্প থাকে না হাতে। সুপার ওভারের পরিস্থিতি খুবই কঠিন। তবে আমার মতে, প্রথমে সুপার ওভার করা বেশ সহজ ব্যাপার।'

'ক্রিকেট খুব কঠিন খেলা। তাই উচ্ছ্বাসের মতো বিষয় নিয়ে ভাবার সময় থাকে না। আমি তো সে সব নিয়ে চিন্তাও করি না।'-যোগ করেন তিনি।

পুরানকে বোল্ড করা প্রসঙ্গে নারিন বলেন, 'আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না। পরিস্থিতি এ সব বিষয় সহজ করে দেয়। গোটা দলের জন্য খুশি। আমরা খোঁড়াচ্ছিলাম। একটা একটা ম্যাচ ধরে এগোনোর চেষ্টা করলেই আমরা ভালো খেলব।'

'এই ধরনের পরিস্থিতিতে খেলা খুবই কঠিন। সিনিয়র হোক বা জুনিয়র, সকলের কাছেই কঠিন। প্রতিটা ভুল থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়। সেটা সংশোধন করতে হয়।'-যোগ করেন তিনি।

এইচজেএস