বিজ্ঞাপন

শেষ টি-টোয়েন্টিতে মিরপুরের উইকেট কেমন হবে?

শেষ টি-টোয়েন্টিতে মিরপুরের উইকেট কেমন হবে?

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নির্ধারণী এবং নিউজিল্যান্ডের সিরিজ বাঁচানোর মিশন।

তবে শেষ টি-টোয়েন্টি ম্যাচে কেমন হবে দুই দলের একাদশ এবং মিরপুরের উইকেট, তা নিয়ে চলছে আলোচনা। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে স্পোর্টিং উইকেটেই খেলা হবে এই ম্যাচে। সেক্ষেত্রে উইকেট হতে পারে ১৫০ থেকে ১৮০ রানের। তবে গেল কয়েকদিনে ঢাকায় বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। 

যে কারণে বড় রান হওয়ার ক্ষেত্রে বাঁধা সৃষ্টিও হতে পারে। যদিও পিচ কিউরেটর টনি হেমিং উইকেটকে বড় রানের জন্য গড়ে তুলতে বেশ ভালোভাবে চেষ্টা করছেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কত রানে গিয়ে থামে দলের সংগ্রহ। অবশ্য শঙ্কা রয়েছে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও। 

আমেরিকার আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাকু ওয়েদার বলছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ৯৬ শতাংশ! বজ্রঝড়ের সম্ভাবনা ৫৮ শতাংশ। সকাল ও বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যথাক্রমে ৮৯ ও ৬০ শতাংশ। বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে এলেও সকালের বৃষ্টিপাত মিরপুর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত রাখতে পারবে কি না সেই শঙ্কা থেকেই যায়।

এসএইচ/এফএইচএম