বিজ্ঞাপন

অভিষেক রাঙিয়েই ছিটকে গেলেন চেন্নাইয়ের অলরাউন্ডার

অভিষেক রাঙিয়েই ছিটকে গেলেন চেন্নাইয়ের অলরাউন্ডার

ইন্ডিয়ান সুপার লিগে (আইপিএল) অভিষেক হওয়ার একদিন পরেই ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের বোলিং অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষ। ডান পায়ের হাড় ফেটে যাওয়ার কারণে এবারের মৌসুমে আর আইপিএল খেলা হচ্ছে না তার। গত শনিবার চেন্নাইয়ের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ চলাকালে এই চোট পান তিনি।

গত শনিবার মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল অভিষেক হয় এই পেসারের। ম্যাচের দ্বিতীয় ওভারেই পয়েন্ট বাউন্ডারিতে একটি অসাধারণ ডাইভিং ক্যাচ নিয়ে উইল জ্যাকসকে সাজঘরে ফেরান তিনি। বল হাতেও ছিলেন উজ্জ্বল; নিজের দ্বিতীয় ওভারেই ১৩৩ কিলোমিটার গতির এক বাউন্সারে কুপোকাত করেন সূর্যকুমার যাদবকে। কিন্তু এই স্বপ্নের অভিষেক রাঙানোর ম্যাচেই তিনি পায়ে চোট পান, যা তাকে আসর থেকে ছিটকে দিয়েছে।

২০২৫ সালের মেগা নিলামে ৩০ লাখ রুপিতে চেন্নাই তাকে দলে নিলেও গত বছর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি রামকৃষ্ণ। এ বছর দলে টিকে গিয়ে অভিষেক হলেও চোট তার পথে বাধা হয়ে দাঁড়াল। রামকৃষ্ণ ঘোষকে নিয়ে চলতি মৌসুমে চেন্নাইয়ের মোট চারজন খেলোয়াড় ইনজুরির কবলে পড়লেন। এর আগে নাথান এলিস, আয়ুশ মাত্রে এবং খলিল আহমেদ ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন।

বর্তমানে ৯ ম্যাচে ৮ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। নিজেদের পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে তারা।

এমএমএম/