বিজ্ঞাপন

মিডিয়া কাপ ফুটবলে প্রি কোয়ার্টারে ঢাকা পোস্ট

মিডিয়া কাপ ফুটবলে প্রি কোয়ার্টারে ঢাকা পোস্ট

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ঢাকা পোস্ট শুভ সূচনা করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা পোস্ট দৈনিক মানবজমিনকে হারিয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে ঢাকা পোস্ট। 

সিক্স এ সাইড ম্যাচে দুই অর্ধে ৮ মিনিট করে ম্যাচ। দুই দলই একাধিক গোলের সুযোগ মিস করে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে ঢাকা পোস্টের গোলরক্ষক আমিনুল একাধিক সেভ করেন। ফখরুল ইসলামের গোলে ঢাকা পোস্টের জয় নিশ্চিত হয়। ম্যাচ জুড়ে ভালো নৈপুণ্য প্রদর্শন করা ঢাকা পোস্টের আমিনুল ম্যাচ সেরা হয়েছেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন।  

কুল বিএসজেএ মিডিয়া টুর্নামেন্টে ৩২ দল আট গ্রুপে খেলছে। গ্রুপ পর্যায়ে চলছে নক আউট ভিত্তিতে। ঢাকা পোস্ট পড়েছিল এফ গ্রুপে। এই গ্রুপের প্রথম ম্যাচে ডেইলি স্টার জিতেছিল নিউজ টুয়েন্টিফোরের বিপক্ষে। আগামীকাল ঢাকা পোস্টের প্রতিপক্ষ ডেইলি স্টার। আগামীকাল প্রি কোয়ার্টারে জয়ী দল এফ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে।

ঢাকা পোস্টের হয়ে যারা খেলেছেন- আমিনুল, শামীম, সিয়াম, ফখরুল, দেলোয়ার, জাহিদ। 

এজেড/এফআই

বিজ্ঞাপন