বিজ্ঞাপন

রিয়াল তারকার বহিষ্কার চায় ৩ কোটির বেশি মাদ্রিদিস্তা

রিয়াল তারকার বহিষ্কার চায় ৩ কোটির বেশি মাদ্রিদিস্তা

‘এমবাপে আউট’— স্লোগানে কিছু রিয়াল মাদ্রিদ ভক্ত এই সপ্তাহের শুরুতে তাদের সুপারস্টার কিলিয়ান এমবাপের বহিষ্কার চেয়ে একটি পিটিশন চালু করেছিল। কিন্তু ওই সময় ঘুণাক্ষরেও কেউ ধারণা করতে পারেনি, এই পিটিশনের স্বাক্ষর এত বড় আলোড়ন তৈরি করবে।

আজ (বৃহস্পতিবার) পর্যন্ত ৩ কোটির বেশি মানুষ এই পিটিশনে সই করেছে। যদিও এই স্বাক্ষরকারীদের সবাই শুধু রিয়াল ভক্ত, তা নয়। কিন্তু  যেভাবে এই প্রচারণা এগিয়েছে, তা বর্তমান পরিস্থিতির প্রতীকি চিত্র বলা চলে।

কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর লা লিগা শিরোপাও তাদের নাগালের বাইরে চলে গেছে। ড্রেসিংরুমের পরিবেশও থমথমে। বেশ কিছু মিডিয়া প্রতিবেদন অনুযায়ী, একাধিক খেলোয়াড় কোচ আলভারো আরবেলোয়াকে রোষের আগুনে পুড়িয়ে চলেছেন। অনুশীলন মাঠে ফেদেরিক ভালভার্দে ও অরেলিয়েন শুয়োমেনির মারামারির খবরও এসেছে। এবার এমবাপেকে ঘিরে হতাশা ঝারছে সমর্থকরা, যদিও এবারো তার মৌসুমটা দারুণ কেটেছে।

দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও ১৫ গোল করে এখনো প্রতিযোগিতার শীর্ষ গোলদাতা তিনি। একজন হ্যাকার ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের বরাত দিয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলারকে বহিষ্কারে পিটিশনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ফ্রান্সের লে পারিসিয়েন।

প্রতিবেদন অনুসারে, স্বাক্ষর গণনায় ও কোডে অনিয়ম রয়েছে। দাবি করো হয়েছে, এই সংখ্যাটা ‘কৃত্রিমভাবে বাড়ানো’ হয়েছে।

এফএইচএম