বিজ্ঞাপন

মুমিনুলের চোখে এটি শান্তর সেরা ইনিংস

মুমিনুলের চোখে এটি শান্তর সেরা ইনিংস

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দিনের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে পঞ্চাশ রান পেরোনোর আগেই ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। এরপর দলের হাল ধরেন মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত।

শান্ত সেঞ্চুরি করে ফিরলেও ব্যর্থ হয়েছেন মুমিনুল। তবে দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল জানালেন তার চোখে শান্তর সেরা ইনিংস এটি। মুমিনুল বলেন, ‘আমার চোখে দেখা শান্তর জীবনের অন্যতম সেরা ইনিংস এটি।’

‘শান্ত যখন কাউন্টার অ্যাটাক করেছে ওরা পিছিয়ে পড়েছে। এমন উইকেটে একজন ব্যাটার কাউন্টার অ্যাটাক করলে বোলারদের কিছু করার থাকে না। কৃতিত্ব শান্তকে দিতেই হবে। মুশফিক ভাইও দিনটা ভালোভাবে শেষ করেছে।’

শান্তকে নিয়ে মুমিনুল আরও বলেন, ‘আজকের দিনটা শান্তর খুব ভালো গেছে, হয়ত পরদিন না-ও হতে পারে, ঠিক নাই। যার যেদিন হবে, তার সেভাবেই শেষ করা উচিত। সবাই আগ্রাসী খেললে ব্যাপারটা কঠিন হবে। কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী খেলা জরুরি।’

পরে তামিম ইকবালের টেস্ট ম্যাচ নিয়ে মুমিনুল বলেন, ‘আমি যখন প্রথম টেস্ট খেলা শুরু করি, তখন তামিম ভাইয়ের খেলা বেশি উপভোগ করতাম। আর স্ট্রাইকিং প্রান্তে তামিম ভাই এবং আমি নন স্ট্রাইকিংয়ে থাকলে আরও বেশি ভালো লাগতো। নিউজিল্যান্ডে অনেক কঠিন কন্ডিশনেও ভালো খেলেছেন তিনি।’

এসএইচ/এমএমএম