বিজ্ঞাপন

আর্সেনালকে চাপে রাখতে হবে, বললেন ম্যানসিটি কোচ

আর্সেনালকে চাপে রাখতে হবে, বললেন ম্যানসিটি কোচ

গত সপ্তাহে এভারটনের মাঠে হারতে বসেছিল ম্যানচেস্টার সিটি। জেরেমি ডকুর গোলে ৩-৩ ব্যবধানে শেষ পর্যন্ত রক্ষা হয় তাদের। তবে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে তারা। হাতে চার ম্যাচ থাকলেও সম্ভাব্য সব পয়েন্ট পেয়েও  চ্যাম্পিয়ন হতে পারবে না সিটি, যদি আর্সেনাল বাকি তিন ম্যাচই জিতে যায়।

এখন ম্যানসিটির সামনে একটাই পথ খোলা। বাকি ম্যাচগুলো জিতে আর্সেনালকে চাপে রাখতে চায় তারা। আগামীকাল (শনিবার) ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে খেলবে সিটি। ম্যাচটি জিতলে অন্তত ২৪ ঘণ্টার জন্য আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান দুইয়ে নামাবে সাবেক চ্যাম্পিয়নরা।

আজ (শুক্রবার) ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বললেন, ‘আমরা আমাদের ম্যাচগুলো জিতে আর্সেনালকে চাপে রাখতে চাই। এখন আমাদের এটাই করতে হবে, এখন শুধু আমরা এটাই করতে পারি।’

ব্রেন্টফোর্ড ম্যাচের আগে ম্যানসিটি রদ্রিকে নিয়ে সুখবর পেয়েছে। ইনজুরি কাটিয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারকে মাঠে ফিরে পেতে আশাবাদী গার্দিওলা। দুই সেন্টার ব্যাক রুবেন দিয়াস ও জসকো জিভারদিওলও পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার খুব কাছে।

এফএইচএম