বিজ্ঞাপন

একদিনেই বাদ পড়ল দুই দল, প্লে-অফের লড়াইয়ে কারা?

একদিনেই বাদ পড়ল দুই দল, প্লে-অফের লড়াইয়ে কারা?

আইপিএলের প্লে-অফের লড়াই থেকে একই দিনে বাদ পড়ল দুই দল লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। কাগজে-কলমে আর প্লে-অফে ওঠার সুযোগ থাকল না। অর্থাৎ, প্লে-অফের লড়াইয়ে থাকল আটটি দল।

গতকাল (রোববার) চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা ছিল। দুপুরের ম্যাচে লখনৌকে হারায় চেন্নাই। সন্ধ্যার ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারে মুম্বাই।

এই দুই খেলার পর প্লে-অফের লড়াই থেকে বাদ পড়েছে লখনৌ ও মুম্বাই। প্রথম দল হিসেবে বাদ পড়ে লখনৌ। আরও এক বার ব্যর্থ তারা। ২৭ কোটির ঋষভ পন্ত আরও এক বার হতাশ করলেন। দ্বিতীয় দল হিসাবে বাদ পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। ২০২১ সালের পর থেকে ব্যর্থতা তাদের সঙ্গী। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া আরও একবার হতাশ করলেন।

রোববারের দুই ম্যাচের পর মুম্বাই ও লখনৌ দু’দলেরই পয়েন্ট ১১ ম্যাচে ৬। তারা সর্বাধিক ১২ পয়েন্টে পৌঁছাতে পারবে। কিন্তু ইতোমধ্যে আইপিএলের পয়েন্ট তালিকায় থাকা চতুর্থ দল পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৩। অর্থাৎ, কোনও ভাবেই চার দলের মধ্যে শেষ করার সম্ভাবনা নেই মুম্বাই ও লখনৌয়ের।

প্রসঙ্গত, ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। এ ছাড়া চারে আছে পাঞ্জাব কিংস।

এফআই