World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ ড্যারেন বেজলি।

নিউজিল্যান্ড দলের মূল ভরসা এবং অধিনায়ক হলেন অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড। প্রিমিয়ার লিগে খেলা হাতেগোনা কিউই ফুটবলারদের একজন তিনি। এর আগে ১৯৮২ এবং ২০১০ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার উডের কাঁধে ভর করে প্রথম জয়ের স্বাদ পেতে চায় দলটি।

নিউজিল্যান্ডের এই ২৬ সদস্যের দলে তরুণ এবং অভিজ্ঞদের মধ্যে রয়েছে এক দারুণ সংমিশ্রণ। নটিংহ্যাম ফরেস্টের টাইলার বিনডন এবং সোয়ানসি সিটির মার্কো স্টামেনিচের মতো প্রতিভাবান খেলোয়াড়রা মাঝমাঠ ও রক্ষণভাগে বড় ভূমিকা রাখবেন।

নিউজিল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড

রক্ষণভাগ: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিনডন, মাইকেল বক্সাল, লিবারেটো কাকাচ, নান্দো পিজনাকার, ফিন সুরমান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।

মাঝমাঠ: জো বেল, মার্কো স্টামেনিচ, অ্যালেক্স রুফার, রায়ান টমাস, লাচলান বেলিস।

আক্রমণভাগ: ম্যাট গারবেট, ক্রিস উড, সারপ্রীত সিং, ইলি জাস্ট, কোস্তা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককওয়াট, জেসি র‍্যান্ডাল।

এমএমএম/