World Cup Football Field

বিজ্ঞাপন

একই বছরে ইউরোপ ও বিশ্ব জয়ে কীর্তিমান যারা

একই বছরে ইউরোপ ও বিশ্ব জয়ে কীর্তিমান যারা

আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় দুটি প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা বিশ্বকাপ। প্রত্যেক খেলোয়াড়ই এই দুটিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে। অনেক খেলোয়াড় হয় তাদের ক্লাবের সঙ্গে হয় চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, নয়তো দেশের জন্য জিতেছেন বিশ্বকাপ। কেউ কেউ দুটোতেই হয়েছেন চ্যাম্পিয়ন। কিন্তু একই বছর দুটি ট্রফিই জেতা খেলোয়াড়ের সংখ্যা খুব বেশি নয়। এই কীর্তি গড়া খেলোয়াড় কারা?

রাফায়েল ভারানে, ২০১৮

ভারানে ও রিয়াল মাদ্রিদ ২০১৮ সালের ২৬ মে মাসে লিভারপুলের বিপক্ষে ফাইনালে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতেন। এরপর এই ডিফেন্ডার ফ্রান্সের রক্ষণে নেতৃত্ব দেন। ১৫ জুলাই ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ৪-২ গোলে জেতে ফরাসিরা। ইউরোপ মঞ্চে শিরোপা উদযাপন করে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব পান ভারানে।

সামি খেদিরা, ২০১৪

এই অনন্য ক্লাবের আরেক সদস্য সামি খেদিরা। ২০১৪ সালের ২৪ মে রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রথমে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। তারপর ১৩ জুলাই রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জার্মানি জেতে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন খেদিরা।

রবার্তো কার্লোস, ২০০২

কার্লোস ও রিয়াল মাদ্রিদ ২০০২ সালের ১৫ মে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। স্কটল্যান্ডের গ্লাসগোর হ্যাম্পডেন পার্কের ফাইনালে তার দল ২-১ গোলে বেয়ার লেভারকুসেনকে হারায়। তারপর ব্রাজিলিয়ান সতীর্থদের সঙ্গে বিশ্বকাপও জেতেন এই লেফটব্যাক। ৩০ জুন ফাইনালে ব্রাজিল ২-০ গোলে জার্মানিকে হারায়। একই বছর তিনি ব্যালন ডি’অরের দৌড়ে ছিলেন, কিন্তু ব্রাজিলিয়ান রোনালদোর কাছে হেরে রানার্সআপ হন তিনি।

ক্রিস্টিয়ান কারেমবেউ, ১৯৯৮

কারেমবেউ রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। ১৯৯৮ সালের ২০ মে ফাইনালে জুভেন্টাসকে হারায় তার দল। এই ডিফেন্সিভ মিডফিল্ডার ১২ জুলাই ঘরের মাঠে ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপ জেতেন। কারেমবেউ ও তার দেশ ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন।

গার্ড মুলার, পল ব্রেইটনার, উলি হোনেস, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, সেপ মায়ার, হ্যান্স-জর্জ শোয়ার্জেনবেক, জুপ কাপেলমান, ১৯৭৪

মিলার, ব্রেইটনার, হোনেস, বেকেনবাওয়ার, মায়ার, শোয়ার্জেনবে কাপেলমান তৎকালীন ইউরোপিয়ান কাপ জেতেন বায়ার্ন মিউনিখের সঙ্গে। ১৯৭৪ সালের ১৫ মে ইউরোপ চ্যাম্পিয়ন হন তারা। তারপর ৭ জুলাই তারা পশ্চিম জার্মানির সঙ্গে বিশ্বকাপও জেতে।

আগামী ৩০ মে হবে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল। আর্সেনাল ও পিএসজি মুখোমুখি হবে। কে জিতবে শিরোপার লড়াই, তা এখনও অজানা। তবে যারা চ্যাম্পিয়ন হবে তাদের কারো কারো সামনে থাকবে এই অনন্য ডাবল অর্জনের সুযোগ।

এফএইচএম