দ্বিতীয় টেস্টে আসতে যাচ্ছে ফলাফল, সেটা নিশ্চিত করেই বলা যায়। কেননা সিলেট টেস্টে বাকি রয়েছে আরও দুই দিন। এরমধ্যে জিততে হলে পাকিস্তানের প্রয়োজন ৪৩৭ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার ১০ উইকেট। আজ তৃতীয় দিনে অবশ্য ব্যাট হাতে দারুণ করেছে টাইগার ব্যাটাররা।
দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম নিজের ব্যাটিং নিয়ে বলেন, ‘এখানে সন্তুষ্ট হওয়ার মানে কোন বিষয় না, আরো একটু লম্বা করতে পারলে হয়তোবা দলের জন্য আরও ভালো হতো। কারণ উইকেট এখনও ভালো আছে। তো আমরা যদি আরও একটু যদি জুটি গড়তে পারতাম তাহলে আরও ভালো হতো।’
‘এখন আপনি দেখবেন যে, অনেকেই এটা নিয়ে অনেক মনোযোগী। কিন্তু কোচিং স্টাফ থেকে শুরু করে বা ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও। এই এইদিকে খুব আগ্রহী যে আমরা যদি কিছুটা অবদান রাখতে পারি দলের জন্য লাভ।’
নিজের কিছু রান করতে পারা নিয়ে তাইজুল বলেন, ‘ব্যক্তিগতভাবে একটা খেলোয়াড়ের জন্যও লাভ যে, আমি বল করার পাশাপাশি যখন আমি ২০ টা ৩০ টা রান করতে পারবো। এটা অবশ্যই একটা বড় সুবিধা।’
পরে মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে তাইজুল বলেন, ‘আপনি যখন একজন সিনিয়র খেলোয়াড়ের সাথে ড্রেসিংরুম শেয়ার করবেন, তার যে অভিজ্ঞতা, বা সে যখন রান করে, যখন উইকেটে থাকে, তার সাথে আরেকজন যে থাকে, তারও খেলাটা সহজ হয়। যখন আমি ব্যাট করছিলাম আমাকে অনেক তথ্য দিচ্ছিলেন।’
এসএইচ/এমএমএম
