বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারাবে বাংলাদেশ, আশাবাদী নাফিস

অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারাবে বাংলাদেশ, আশাবাদী নাফিস

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। আগামী ৯ জুন শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্যই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে অজিরা বলে মনে করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

আজ মিরপুরে নাফিস বলেন, 'আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ আমাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে।'

'বাংলাদেশের গত এক-দেড় বছর ধরে যে ট্র্যাক রেকর্ড, আমরা আশা করি আমরা ঘরের মাটিতে আধিপত্য দেখাতে পারব এবং আমরা এই সিরিজটা থেকে ইতিবাচক ফলাফল পাব।'

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল ভালো লড়াই করবে এবং সিরিজটি হবে টানটান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নাফিস বলেন, 'বিশেষ করে এই ওয়ানডে টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি খুব ভালো ফাইট হবে। ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে।'

এসএইচ/এইচজেএস