World Cup Football Field

বিজ্ঞাপন

মাশরাফি-সাকিব আর্জেন্টিনার সমর্থক, তামিমের পছন্দ ব্রাজিল

মাশরাফি-সাকিব আর্জেন্টিনার সমর্থক, তামিমের পছন্দ ব্রাজিল

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর। যে কারণে ফুটবল হাওয়া লেগেছে ক্রিকেটঅঙ্গনেও৷ সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস জানালেন ফুটবল নিয়ে ক্রিকেটাদের অতীতের কথা।

নাফীস বলছিলেন, ‘আমি ওই রকম ফ্যান না যে আমি আর্জেন্টিনা ফলো করি দেখে ব্রাজিলকে ভুয়া বলবো। ফার্স্ট রাউন্ডে বাদ পড়লেও আর্জেন্টিনা সাপোর্ট করবো, চ্যাম্পিয়ন হলেও আর্জেন্টিনাই সাপোর্ট করবো।’

‘আমি যখন জাতীয় দলে খেলতাম, তখন আমাদের শিবিরটা পুরা দুই ভাগে ভাগ ছিল। একপাশে ছিল মাশরাফি ভাই, সাকিব আল হাসান। ওরা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আরেক পাশে ছিল তামিম ইকবাল, ব্রাজিলের সাপোর্টার। ওদের মধ্যে ওই ওয়ার্ল্ড কাপের মৌসুমে যেই পরিমাণ ফাইট হতো। এটা ওই সময় যারা দেখে নাই, তারা বুঝতে পারবে না। মানে আমরা যখন অনুশীলনে ফুটবল খেলতাম, রীতিমত মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা হতো।’

নাফিস নিজে অবশ্য ব্রাজিল ভক্ত না, ‘আমি ব্রাজিল ফ্যান না, আমি আর্জেন্টিনা ফলো করি। কিন্তু আমি ওইরকম ফ্যান না যে আমি আর্জেন্টিনা ফলো করি দেখে ব্রাজিল ভুয়া বলব, চলে না বলব-এরকম না। আমি ভালো ফুটবলের প্রশংসা করি।’

‘আমি যদিও আর্জেন্টিনার ফ্যান, কিন্তু যেই সময়টা আমি দেখেছি, তখন ছিল ব্রাজিলের স্বর্ণযুগ। রোনাল্ডো, রোনালদিনিও, রিভালদোরা ওই সময় তাদের খেলা দেখে খুব ঈর্ষা হতো। আমি খেলা সাপোর্ট করি ৯০ সাল থেকে, ৩২ বছর কোন কিছু জিততে পারে নাই আর্জেন্টিনা। তখন পর্যন্ত ব্রাজিল অনেকগুলা টুর্নামেন্ট জিতেছে এবং তাদের খেলা দেখে খুব ঈর্ষা লাগতো। মনে হতো আমার পছন্দের দলটা যদি এভাবে খেলতো।’

এসএইচ/এমএমএম