আফগানিস্তান, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ইতোমধ্যে টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবার সপ্তম দল হিসেবে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। ২৭-৩০ মে চার দিনের একমাত্র টেস্ট খেলবে আইরিশরা।
ইতোমধ্যে নিউজিল্যান্ড তাদের স্কোয়াড দিয়েছে। এবার দিলো আয়ারল্যান্ড। এই ফরম্যাটে দশমবার নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবির্নি। ইনজুরির কারণে খেলতে পারবেন না পল স্টার্লিং, ব্যারি ম্যাককার্থি, জশ লিটল, গাভিন হোয়ে ও জর্ডান নিল।
তাদের অনুপস্থিতিতে চার নতুন মুখ স্কোয়াডে। জেক ইগান, টম মায়েস, লিয়াম ম্যাককার্থি ও রুবেন উইলসন একাদশে জায়গা পেলে টেস্ট অভিষেক হবে। এনিয়ে ১৩তম টেস্ট খেলতে নামছে আইরিশরা।
আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্পার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, জেক ইগান, ম্যাথিউ হামফ্রেস, টম মেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, লিয়াম ম্যাককার্থি, হ্যারি টেক্টর, লোরকান টাকার, রুবেন উইলসন, ক্রেগ ইয়ং।
এফএইচএম
