বিজ্ঞাপন

আইসিসি টেস্ট র‌্যাংকিং

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশিদের বড় লাফ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশিদের বড় লাফ

হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর আইসিসি পুরুষ টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের বলার মতো উন্নতি হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে মুশফিকুর রহিম চার ইনিংসে ২৫৯ রান করেছেন। ৩৯ বছর বয়সী ব্যাটার বড় লাফ দিয়েছেন। আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আরেক ব্যাটার লিটন দাসও বড় ধাপ ফেলেছেন। সিরিজে ২৩৯ রান করে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে তিনি।

এই সিরিজ থেকে সাফল্য পেয়েছে বাংলাদেশের বোলাররাও। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ১১তম। তিনি নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ লাফিয়ে ২৫ নম্বারে। নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম।

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়েও তাইজুলের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে ২৯তম তিনি। সিরিজ হারলেও পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ৪৯তম স্থানে উঠেছেন। লম্বা বিরতির পর সিলেটে দ্বিতীয় টেস্টে তার প্রত্যাবর্তন হয়।

এফএইচএম