চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পেনাল্টি শুটআউটে আর্সেনালের হৃদয় ভেঙে দিলো পিএসজি। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তারা। দুই দলই ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন হিসেবে মুখোমুখি হয়েছিল এবং মাঠে দুই দলকে খুব কমই পার্থক্য করা গেছে।
১০
গতবার ও এই বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের শুরুর একাদশে একই দশ আউটফিল্ডের খেলোয়াড়কে রেখেছিল পিএসজি। ২০১৭ ও ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের পর প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।
৪৫
দেম্বেলের গোলে পিএসজি এক চ্যাম্পিয়ন্স লিগের আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছে। চলতি মৌসুমে এটি ছিল তাদের ৪৫তম গোল, ১৯৯৯-০০ মৌসুমে বার্সেলোনার কীর্তিকে ছুঁল তারা।
৭৫.৩%
পিএসজির বল পজেশন ছিল ৭৫.৩ শতাংশ। রেকর্ড নথিভুক্ত শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কোনো দলের সর্বোচ্চ।
১০
১০ বছরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অতিরিক্ত সময়ে গেল এবং পেনাল্টিতে নিষ্পত্তি হলো।
১
আর্সেনাল প্রথম ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপিয়ান কাপ ফাইনালে পেনাল্টি শুট আউটে বিদেশি দলের কাছে হারল। পেনাল্টি শুটআউটে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এর আগে হেরে যাওয়া একমাত্র ইংলিশ ক্লাব ছিল চেলসি, তারা ২০০৮ সালে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানইউর কাছে হেরেছিল।
১
২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে জিনেদিন জিদানের পর লুইস এনরিকে প্রথম কোচ হিসেবে টানা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতলেন।
৩
তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন লুইস এনরিকে। তাতে বব পেইসলি, জিনেদিন জিদান ও পেপ গার্দিওলার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফির মালিক হলেন তিনি। পাঁচটি শিরোপা জিতে সবার উপরে কার্লো আনচেলত্তি।
০
পিএসজি গোলকিপার মাতভে সাফানোভ ম্যাচে একটিও সেভ করেননি, এমনকি পেনাল্টি শুটআউটেও নয়।
২২৬
ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলেও শিরোপা না জেতা দল আর্সেনাল। ২২৬ ম্যাচ খেলেছে তারা, কিন্তু ছুঁতে পারেনি ট্রফি।
২০ ও ২
প্যারিস সেন্ট জার্মেই মিডফিল্ডার ওয়ারেন জায়ার-এমেরি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দুটি চ্যাম্পিয়ন্স লি ফাইনাল জিতলেন। ফরাসি আন্তর্জাতিক খেলোয়াড় এক্সট্রা টাইমে বেঞ্চ থেকে মাঠে নামেন এবং ২০ বছর ও ২ মাস বয়সে টানা দ্বিতীয় মৌসুমে এই ট্রফি ছুঁয়ে দেখলেন। ১৯৭০ সালে সাবেক আয়াক্স আমস্টারডাম মিডফিল্ডার জোহান নিসকেন্সের গড়া (২০ বছর ও ৮ মাস) রেকর্ড পেছনে ফেললেন তিনি।
এফএইচএম
