বিজ্ঞাপন

বিশ্বকাপের বাকি আর ৯ দিন : রেকর্ড গোল

বিশ্বকাপের বাকি আর ৯ দিন : রেকর্ড গোল

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৯ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

বিশ্বকাপে সবশেষ গোল উৎসব করতে দেখা গেছে জার্মানিকে। ২০১৪-এর সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া দলটি। কিন্তু এটাই বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয় নয়।

বিশ্বকাপে এক মাচে সবচেয়ে বড় জয় এসেছে ৯ গোলের ব্যবধানে। ১৯৫৪ সালে এই রেকর্ড গড়েছিল হাঙ্গেরি। তারপর ১৯৭৪ সালে এটি ছোঁয় যুগোস্লাভিয়া। পরে ১৯৮২ সালে আবার একই রেকর্ড গড়ে হাঙ্গেরি।

জুরিখে নিজেদের প্রথম ম্যাচে কোরিয়া রিপাবলিককে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল হাঙ্গেরি। নিজেদের পঞ্চম বিশ্বকাপে ফেভারিট ছিল তারা। পিটার পালোতাস ও ফেরেঙ্ক পুসকাস জোড়া গোল করেন, সান্দোর ককসিস করেন হ্যাটট্রিক।

২০ বছর পর যুগোস্লাভিয়া একই স্কোরে জায়ারেকে হারায়। গেলসেনকিরচেনে দুসান বাজেভিচ করেন হ্যাটট্রিক। এরপর ১৯৮২ সালে এলচেতে এল সালভাদরকে ১০-১ গোলে উড়িয়ে দেয় হাঙ্গেরি। লাসলো কিস বেঞ্চ থেকে উঠে এসে হ্যাটট্রিক করেন।

এফএইচএম