বিজ্ঞাপন

হোটেল নাকি শপিং মল? রোনালদোর বাড়ি নিয়ে ভক্তদের বিস্ময় প্রকাশ

হোটেল নাকি শপিং মল? রোনালদোর বাড়ি নিয়ে ভক্তদের বিস্ময় প্রকাশ

সৌদি প্রো লিগের মৌসুম শেষ করে পর্তুগালের কাসকাইসের বিলাসবহুল কুইন্তা দা মারিনহা এলাকায় নিজেদের নতুন রাজপ্রাসাদে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের সংস্কার কাজ শেষ হওয়া এই মেগা-ম্যানশনের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

১২ হাজার বর্গমিটার জমির ওপর নির্মিত তিন তলা এই প্রাসাদের শুধু ভেতরের আয়োতনই ৫ হাজার বর্গমিটারের বেশি। এর ভেতন রয়েছে ৩০০ বর্গমিটারের মাস্টার সুইট, ইনডোর ও আউটডর সুইমিং ‍পুল, নিজস্ব সিনেমা হল, জিম, স্পা এবং ২০টি গাড়ি রাখার গ্যারেজ।

প্রায় ২৫ থেকে ৩৫ মিলিয়ন ইউরো মূল্যের এই বাড়ি দেখে ভক্তরা মন্তব্যের বন্যা বইয়ে দিচ্ছেন। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘আমি এতটাই গরিব যে বুঝতেই পারছি না এটা কোনো হোটেল, শপিং মল নাকি উনার বাড়ি।’

আরেকজন লিখেছেন, ‘বাড়ির এক মাথা থেকে অন্য মাথায় যেতে তো মোটরসাইকেল লাগবে।’

৪১ বছর বয়সী এই মহাতারকা ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর স্থায়ীভাবে সপরিবারে এই প্রাসাদেই থাকবেন বলে জানা গেছে।

এমএমএম/