চলতি মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যেখানে তিন ওয়ানডে ম্যাচের সাথে রয়েছে তিন টি-টোয়েন্টি ম্যাচও। শুরুতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।
২০০ টাকায় ইষ্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। এটাই সবচেয়ে কম দামের টিকিট। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ হবে ৪০০ টাকা। ক্লাব হাউজ অর্থাৎ শহীদ মুশতাক আহমেদ ও শহীদ জুয়েল স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য দর্শকদের গুনতে হবে ৬০০ টাকা।
কর্পোরেট ব্লক অর্থাৎ ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ ও ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ স্ট্যান্ডগুলোর টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা।
এই সিরিজে স্বশরীরে টিকিট কেনার সুযোগ থাকছে না দর্শকদের। সবশেষ কয়েক সিরিজের মতো এবারও অনলাইনে টিকেট কিনতে হবে। বিসিবির (www.gobcbticket.com.bd) ওয়েবসাইট থেকে টিকেট কিনতে হবে সমর্থকদের। আজকে থেকেই টিকেট ক্রয় করতে পারবেন।
আগামী ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরবর্তীতে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
এইচজেএস
