বিজ্ঞাপন

সান মারিনোতে বাংলাদেশের ভিএআর অভিষেক

সান মারিনোতে বাংলাদেশের ভিএআর অভিষেক

আধুনিক ফুটবল প্রযুক্তি নির্ভর। সিদ্ধান্ত নিখুঁত করতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ হয় অনেক ম্যাচে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল কখনও ভিএআর প্রযুক্তি দিয়ে ম্যাচ খেলেনি। আগামীকাল ৫ জুন সান মারিনোতে বাংলাদেশ-সান মারিনো ম্যাচে থাকছে।

বাংলাদেশ-সান মারিনো ম্যাচটি বেশ ঐতিহাসিক। বাংলাদেশ দল কখনও ইউরোপের মাটিতে ইউরোপীয়ান দলের মুখোমুখি হয়নি। সান মারিনো ফিফা র্যাংকিংয়ে সবচেয়ে নিচে অবস্থান করছে। মাত্র ৬১ কিলোমিটারের ক্ষুদ্র দেশ হলেও ফুটবল অবকাঠামোতে উন্নত। তাই ভিএআর প্রযুক্তি ব্যবহার করে দেশটি।

জামালদের আগামীকাল ভিএআরে অভিষেক হলেও ঋতুপর্ণাদের অবশ্য মাস তিনেক আগে হয়েছে। অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপে ভিএআর প্রযুক্তি ছিল। এর সুফল বাংলাদেশ ভালোই পেয়েছে। প্রতিপক্ষের একাধিক গোল ভিএআরে বাতিল হয়েছে।

এজেড/এমএমএম