চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৫ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
ব্রাজিলের রিভেলিনো পেনাল্টি এরিয়ার বাইরে থেকে বিশ্বকাপে রেকর্ড পাঁচটি গোল করেছেন। উরুগুয়ের ডিয়েগো ফোরলান, জার্মানির লোথার ম্যাথাউস ও আর্জেন্টিনার লিওনেল মেসি চারটি করে গোল করেছেন।
রিভেলিনো, যার ডাকনাম ‘দ্য অ্যাটমিক কিক’। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে চেকস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেন। চার বছর পর জায়ার, পূর্ব জার্মানি ও আর্জেন্টিনাকেও একইভাবে গোল দেন। গোফওয়ালা এই মিডফিল্ডারের অন্য বিশ্বকাপ গোল হয়েছে বক্সের কয়েক ইঞ্চি ভেতর থেকে, গুয়াদালাজারায় পেরুর বিপক্ষে বুটের বাইরে দিয়ে দর্শনীয় গোল করেন।
বিশ্বকাপে একমাত্র খেলোয়াড় হিসেবে ম্যাথাউস ওপেন প্লে থেকে দুই পায়েই বক্সের বাইরে থেকে গোল করেছেন। ১৯৯০ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে এই কৃতিত্ব দেখান তিনি।
এফএইচএম

