World Cup Football Field

বিজ্ঞাপন

হন্ডুরাস ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

হন্ডুরাস ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

ইনজুরিতে থাকলেও বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আর্জেন্টিনা তাদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আমেরিকায় গেছে আর্জেন্টিনা। হন্ডুরাস ও স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাদের নিয়ে বেশ সতর্ক কোচ লিওনেল স্কালোনি। প্রথম প্রস্তুতি ম্যাচের আগে শেষ ট্রেনিং সেশনে আবার চোটের ধাক্কা লাগল আলবিসেলেস্তের ক্যাম্পে।

লিওনার্দো বেলার্দির মাংসপেশী ছিঁড়ে গেছে। বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। গত রাতের অনুশীলন শেষ করতে পারেননি অলিম্পিক মার্শেই ডিফেন্ডার। পরে টেস্টে তার চোটের তীব্রতা নিশ্চিত করা গেছে। তাকে অন্তত ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে।

বেলার্দির বদলি কে হচ্ছেন, তা জানতে অপেক্ষা করতে হবে। তবে মার্কোস সেনেসি এগিয়ে আছেন। ফিফার নিয়ম অনুযায়ী, প্রাথমিক তালিকায় থাকা ৫৫ জনের মধ্যে থেকে স্থলাভিষিক্ত কাউকে নিতে হবে।

আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। আর ১০ দিন বাকি। ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়দের মাঠে ফেরানো নিয়ে উৎকণ্ঠায় আর্জেন্টিনা। আর কেউ চোটে পড়ুক, চায় না তারা। এমন সময়ে ২৭ বছর বয়সী সেন্টার ব্যাককে হারালো তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

বোকা জুনিয়র্স অ্যাকাডেমি থেকে উঠে আসা বালের্দি বিকল্প সেন্টার ব্যাক হিসেবে দলে। হাঁটুর ইনজুরি থেকে ফিরে আসা ক্রিস্টিয়ান রোমেরোর সম্ভাব্য স্থলাভিষিক্ত ভাবা হচ্ছিল তাকে। ফ্রান্সের লিগ ওয়ানে দারুণ পারফরম্যান্স করে স্কালোনির স্কোয়াডে জায়গা করে নেন।

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে বালের্দি তিনটি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে জাতীয় দলের জার্সি পরেছেন ১১ ম্যাচে।

এফএইচএম