চন্ডীগড়ে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে ভারতের কাছে পাত্তাই পেল না আফগানিস্তান ক্রিকেট দল। অভিষিক্ত ভারতীয় অলরাউন্ড মানব সুথারের ম্যাচসেরা পারফরম্যান্সে আফগানদের ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানরা। আর এই জয়ের মাধ্যমে ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।
ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে রীতিমতো রানের পাহাড় গড়ে ভারত। ৮ উইকেটে ৫৬৪ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার লোকেশ রাহুল ও দলনেতা শুভমান গিল। আর ফিফটি পূর্ণ করেছেন দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও ঋষভ পান্ত।
এই ইনিংসে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন মোহাম্মদ সালেম।
জবাবে ব্যাট করতে নেমে অভিষিক্ত সুথারের বোলিংয়ের কাছেই নাস্তানাবুদ আফগান ব্যাটাররা। একাই ৬ উইকেট নেন সুথার। এদিকে একমাত্র রহমত শাহ ছাড়া সুবিধা করতে পারেননি কেউই। ১৩৫ বলে ৬০ রান করেন তিনি। বাকি ব্যাটারদের মধ্যে কেবল হাশমতউল্লাহ শহিদী বিশের কোটা পূরণ করতে পারেন।
ফলে মাত্র ১৫২ রানে গুটিয়ে যাওয়া আফগানিস্তান পড়ে ফলোঅনে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও করুণ অবস্থা আফগান ব্যাটিং লাইন-আপের। এবার মাত্র ১১২ রানেই থেমে যায় তাদের ইনিংস।
এমএমএম/
