বিজ্ঞাপন

সাইফ দ্রুত ফিরলেও উড়ন্ত শুরু বাংলাদেশের

সাইফ দ্রুত ফিরলেও উড়ন্ত শুরু বাংলাদেশের

লম্বা সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই তারা ওপেনার সাইফ হাসানকে হারায়। এরপর দ্রুত নাজমুল হোসেন শান্তও দ্রুত ফিরতে পারতেন। তবে সাইফের দারুণ ক্যাচ নেওয়া মার্নাস লাবুশেনের মিসে দ্বিতীয় জীবন পেলেন শান্ত। এরপর বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। পাওয়ার প্লে শেষে ১ উইকেটে তাদের সংগ্রহ ৬২ রান।

২০১১ সালের পর প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ওয়ানডেতে সবমিলিয়ে মোট ২২ বার দেখা হওয়ার পর টাইগারদের জয় কেবল একটিতে। ফলে এটি অনেক প্রতীক্ষার সিরিজ মেহেদী হাসান মিরাজদের জন্য। যেখানে স্বাগতিকরা একাদশ সাজিয়েছে তিনজন করে পেসার ও স্পিনার, পাঁচ ব্যাটার ও দুই অলরাউন্ডার নিয়ে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (মঙ্গলবার) টস জিতে আগে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। পরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ওভারেই সাইফকে হারায়। যদিও নাথান এলিসের প্রথম বলেই তিনি চার দিয়ে শুরু করেন। বেশ বাইরে ছিল সেই ডেলিভারি। পরের বলটি কিছুটা ভেতরে ছিল, কিন্তু এবার সাইফের টাইমিং হয়নি ঠিকঠাক। এজ হয়ে স্লিপে থাকা লাবুশেনের তালুবন্দী হয় সেটি।

সাইফ ৫ বলে ৫ রান করেছেন। শান্তও ক্রিজে এসে এলিসের প্রথম বলে চার হাঁকিয়েছেন। পরের বলেই তিনিও ক্যাচ দেন দ্বিতীয় স্লিপের লাবুশেনকে। তবে এবার এই অজি তারকার হাত থেকে বল ফসকে গেছে। দেখেশুনে শুরুর পর তামিম ও শান্ত চড়াও হয়েছেন অজি বোলারদের ওপর। বিশেষত ওপেনার তামিম দ্রুতগতিতে রান তুলছেন। তিনি ২৫ বলে ৩১ এবং শান্ত অপরাজিত আছেন ৩০ বলে ২৫ রানে।

এএইচএস