গত রোববার সম্পন্ন হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয় সেদিনই। ঢাকার ক্নাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন নির্বাচিত হন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন আছেন বোর্ডে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ২ জন। অবশ্য নির্বাচনের একদিনের মাথায় একজন আবার পদত্যাগ করেছেন। রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
২৪ জন বোর্ড পরিচালকদের নিয়ে আজ প্রথমবারের মতো বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। যেখানে স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হয়েছে। ফ্যাসিলিটিজ বিভাগ নিজের কাছে রেখেছেন বিসিবি সভাপতি। এ ছাড়া ফাইন্যান্স কমিটিতে ইসরাফিল খসরু, গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা এবং টুর্নামেন্ট কমিটিতে মিনহাজুল আবেদিন নান্নুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কে কোন কমিটিতে
ওয়ার্কিং কমিটি- তামিম ইকবাল খান।
গেম ডেভেলপমেন্ট কমিটি- ফাহিম সিনহা।
গ্রাউন্ডস কমিটি- শানিয়ান তানিম।
এজ গ্রুপ কমিটি- মিনহাজুল আবেদীন নান্নু, শরফরাজ আহমেদ (ভাইস চেয়ারম্যান)।
মার্কেটিং কমিটি- মাসুদুজ্জামান, আসিফ রব্বানী (ভাইস চেয়ারম্যান)
হাই পারফরম্যান্স কমিটি- শানিয়ান তানিম।
ডিসিপ্লিনারি কমিটি- আব্দুল কাইয়ুম চৌধুরী, মির্জা ফয়সাল আমিন (ভাইস চেয়ারম্যান)।
উইমেন্স উইং কমিটি- মো: রফিকুল ইসলাম বাবু।
ফিন্যান্স কমিটি- ইসরাফিল খসরু।
সিকিউরিটি কমিটি- সৈয়দ ইব্রাহিম আহমেদ।
টুর্নামেন্ট কমিটি- সিরাজউদ্দিন মো: আলমগীর, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ভাইস চেয়ারম্যান)।
লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল- ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ইসরাফিল খসরু (ভাইস চেয়ারম্যান)
আম্পায়ার্স কমিটি- মির্জা ইয়াসির আব্বাস।
ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি- তামিম ইকবাল।
মেডিকেল কমিটি- প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম।
ওয়েলফেয়ার্স কমিটি- শেখ মো: রুহুল আমিন।
টেন্ডার অ্যান্ড পারচেজ- সাঈদ কমিটি ইব্রাহিম আহমেদ।
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি- আসিফ রব্বানী।
অডিট কমিটি- সাঈদ বিন জামান
সিসিডিএম কমিটি- মঈন উদ্দিন চৌধুরী।
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি- এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।
কোনো কমিটিতে নেই- শান্তনু ইসলাম সুমিত, শফিকুল আলম, মিজানুর রহমান, সাকেফ আহমেদ।
এসএইচ/এফআই
