World Cup Football Field

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে প্রথম গোল হুলিয়ানের, এগিয়ে মেক্সিকো

২০২৬ বিশ্বকাপে প্রথম গোল হুলিয়ানের, এগিয়ে মেক্সিকো

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি মেক্সিকো। মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিকরা। নবম মিনিটেই ম্যাচে লিড নেয় তারা। সেই লিড ধরে রেখেই মধ্যাহ্ন বিরতিতে গেছে।

শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি হয়। তৃতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস।

তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। মিনিট ছয়েক পরই লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস। ১৯তম মিনিটে তার সামনে সুযোগ এসেছিল ব্যবধান দ্বিগুণ করার। তবে এবার অন টার্গেটে রাখতে পারেননি। টপ বারের সামান্য উপর দিয়ে বল চলে যায়।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারো জোড়ালো আক্রমণ করে মেক্সিকো। এবার সুযোগ নষ্ট করেন ব্রায়ান গুটিয়েরেজ। তাতে ব্যবধান আর বাড়েনি। ১-০ গোলের লিড নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধে ৫৭ শতাংশ সময় বল মেক্সিকোর দখলে ছিল, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৪৩ শতাংশ। মেক্সিকো ১০টি শট নিয়েছে, দক্ষিণ আফ্রিকা ২টি। অন টার্গেট শটেও এগিয়ে ছিল মেক্সিকো। তারা ২টি অন টার্গেট শট নিয়েছে, অন্যদিকে আফ্রিকা নিয়েছে একটি।

এইচজেএস