আঙুলের ইনজুরি থেকে সুস্থ হওয়ার পর প্রথমবার গ্লাভস হাতে পুরো ট্রেনিং সেশন পার করলেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
গত ২০ মে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলনের সময় ডান হাতের অনামিকা ভেঙে যায় অ্যাস্টন ভিলা তারকার। তারপর তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা এবং কঠিন চ্যালেঞ্জ উতরে সুস্থ হয়ে গেলেন গত আসরের বিশ্বকাপ জয়ী গোলকিপার।
আরও পড়ুন
দুটি গ্লাভস নিয়েই বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন মার্টিনেজ। প্রত্যাশিতভাবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ছিলেন না তিনি। তবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ ম্যাচে শুরুর একাদশে থাকার মতো ফিট তিনি।
ইউরোপার লিগের মৌসুম সেরা দলে থাকা মার্টিনেজ গতবার বিশ্বকাপের পর দলকে ২০২৪ সালে দ্বিতীয় কোপা আমেরিকা জিতিয়েও বর্ষসেরা কিপার হন।
এফএইচএম

