World Cup Football Field

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত বিশ্বকাপের রেফারিকে নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত বিশ্বকাপের রেফারিকে নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত

২০২৬ বিশ্বকাপের ঠিক আগের মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়া সোমালি রেফারি ওমর আরতান কোনো ম্যাচ পরিচালনা না করেও টুর্নামেন্টের জন্য তার সম্পূর্ণ পারিশ্রমিক পাবেন। ফিফা-সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ৩৪ বছর বয়সী এই রেফারিকে মায়ামি আন্তর্জাতিক স্টেডিয়ামে ইমিগ্রেশন কর্মকর্তারা ১১ ঘণ্টা জেরা করেন। তারপর তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয় সোমালিয়ান জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে।

আফ্রিকার বর্ষসেরা রেফারি কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন, ‘আমার কাছে সব সঠিক কাগজপত্র ছিল। আমার যথাযথ ভিসাও ছিল। আমি একজন রেফারি হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি, আর সেই স্বপ্নটি হলো বিশ্বকাপে অংশগ্রহণ করা।’

প্রত্যাখ্যানের পর আরতানকে তুরস্কগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। ইস্তাম্বুলে তিনি ফিফা প্রতিনিধিদের কাছ থেকে সমর্থন পান এবং এরপর সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উদ্দেশে যাত্রা করেন।

টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ তার পারিশ্রমিক পুরোপুরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের জন্য ডাক পাওয়া রেফারিরা প্রতিযোগিতা শেষ হওয়ার পর পারিশ্রমিক গণনা ও নিষ্পত্তি করে থাকেন। যার পরিমাণ তাদের ভূমিকা ও ম্যাচের সংখ্যার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।

প্রথম সোমালি হিসেবে মহাদেশীয় ফাইনাল পরিচালনা করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। ২০২৫ সালের জুন মাসে তিনি পিরামিডস এফসি ও মামেলোদি সানডাউনসের মধ্যকার আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পরিচালনা করেন।

এফএইচএম