World Cup Football Field

বিজ্ঞাপন

ইতিহাস গড়ে বিরতিতে মিশর, পিছিয়ে বেলজিয়াম

ইতিহাস গড়ে বিরতিতে মিশর, পিছিয়ে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে মিসর। সেই লক্ষ্য পূরণের পথে প্রথম ধাপটা ভালোভাবেই পেরিয়েছে আফ্রিকার দলটি। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষ করেছে ১–০ গোলে এগিয়ে থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মিসরকে। মোহাম্মদ সালাহকে সামনে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। অন্যদিকে রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নামে বেলজিয়াম।

ম্যাচের ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বেলজিয়ামের জাল কাঁপান ইমান আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল, আর সেটিই আপাতত বিশ্বকাপের মঞ্চে মিসরকে এগিয়ে রেখেছে।

গোলের পর আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মিসর। বেলজিয়াম বলের দখল বেশি রাখলেও আফ্রিকার দলটির সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১–০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

এই গোলের গুরুত্ব আরও একটি কারণে বিশেষ। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল মিসর। তাই শুধু স্কোরলাইনে নয়, ইতিহাসের পাতাতেও নাম লিখিয়েছে সালাহদের দল।

এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে এই লিড ধরে রেখে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে পারে কি না মিসর।

এইচজেএস