World Cup Football Field

বিজ্ঞাপন

জার্মানির কাছে সাত গোল খাওয়া কুরাসাও গিনেস বুকে

জার্মানির কাছে সাত গোল খাওয়া কুরাসাও গিনেস বুকে

জার্মানির মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে অভিষেক হলো কুরাসাওয়ের। তারা ৭-১ ব্যবধানে হেরে বাজে শুরু হয়েছে তাদের। তবুও মাত্র ১,৫৫,০০০-এর কিছু বেশি জনসংখ্যা নিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ হিসেবে তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে, ‘আমরা কুরাসাও ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গিলবার্ট মার্টিনাকে ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ক্ষুদ্রতম জনসংখ্যার দেশের সার্টিফিকেট প্রদান করতে পেরে আনন্দিত- ১,৫৬,১১৫ জন বাসিন্দা।’ 

কনকাকাফ বাছাইপর্বে এই রেকর্ড হয়েছে। জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করার পর তারা বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করে। ডিক অ্যাডভোকাটের নেতৃত্বে একটি ঐতিহাসিক অভিযান শেষে এই সাফল্য আসে।

এর আগ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে কম জনসংখ্যার মর্যাদা ছিল আইসল্যান্ডের দখলে, যারা ৩ লক্ষাধিক জনসংখ্যার দেশ হিসেবে রাশিয়ার ২০১৮ বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ৪৪৪ বর্গকিলোমিটারের ক্যারিবীয় দ্বীপ কুরাসাও সেই রেকর্ড ভেঙে এমন একটি সংখ্যায় নিয়ে গেছে, যা ভাঙা প্রায় অসম্ভব।

জার্মানির বিপক্ষে সাময়িকভাবে সমতা ফিরিয়েছিল। যা বিশ্বকাপের ইতিহাসে তাদের প্রথম গোল। প্রথমার্ধে লিভানো কোমেনেনসিয়া গোল করে স্কোর ১-১ এ সমতায় নিয়ে আসেন। তবে ইউরোপীয়দের শ্রেষ্ঠত্বে ওপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। জার্মানরা পরে আরও ছয়টি গোল করে।

কুরাসাওয়ের পরবর্তী ম্যাচ আগামী শনিবার সেবাস্তিয়ান বেকাসেসের ইকুয়েডরের বিপক্ষে। দুই দলই প্রথম জয়ের খোঁজে নামবে।  উদ্বোধনী ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হেরেছে ইকুয়েডর।

এফএইচএম