বিজ্ঞাপন

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ হয়ে যা বললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ হয়ে যা বললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গতকাল সকালে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। একই দিনের দুপুরে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া।

লিওনেল মেসির জাদু ছুঁয়ে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের ক্রিকেটারদের মধ্যেও। এই ম্যাচের অন্যতম সেরা বোলার অভিষিক্ত জোয়েল ডেভিস তো রীতিমতো বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার ম্যাচ দেখাকে রুটিনের অংশ বানিয়ে ফেলেছিলেন।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিক দেখে মুগ্ধ হয়েছেনতিনি। ডেভিস বলেন, ‘হ্যাঁ, মেসির হ্যাটট্রিক দেখেছি। দারুণ লেগেছে। ম্যাচের আগে সেটাই ছিল আমার রুটিন- ওই ম্যাচটা দেখা। সে তো এক কথায় অবিশ্বাস্য। ওর খেলা দেখতে সব সময়ই ভালো লাগে।’

বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি ব্যস্ততার কারণে ম্যাচটি সরাসরি দেখতে পারেননি ডেভিস, ‘আমি তখন ওয়ানডে দলের সঙ্গে কাজ করছিলাম, আর অন্যরা খেলছিল। পরে ম্যাচ শেষে ফলটা দেখে খুব ভালো লেগেছে। যদিও আমরা (ক্রিকেটে) হেরেছি, তবু দেশের ফুটবল দলের জয়টা আনন্দ দিয়েছে।’

অন্যদিকে বাংলাদেশের ড্রেসিংরুমেও আলোচনার বিষয় ছিল মেসির ম্যাচ। পেস বোলিং কোচ তালহা জুবায়ের জানান, কেউ সরাসরি ম্যাচটি না দেখলেও সকালে নাশতার টেবিলে ছিল আর্জেন্টিনার জয় আর মেসির হ্যাটট্রিকের আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘না, আর্জেন্টিনার ম্যাচটা দেখা হয়নি। পরে স্কোর দেখেছি। সকালে নাশতার সময় সেটা নিয়েই আলোচনা হচ্ছিল।’

এসএইচ/এমএমএম