গত ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা ওঠা ফুটবল বিশ্বকাপের এরই মধ্যে ২৪টি খেলা শেষ হয়েছে। এর মধ্য দিয়ে সব দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে।
টুর্নামেন্টের ফেবারিটদের মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ড প্রত্যাশিত জয় পেয়েছে। অন্যদিকে, শুরুতেই হোঁচট খেয়েছে ব্রাজিল, স্পেন এবং পর্তুগাল।
একনজরে বিশ্বকাপের পয়েন্ট টেবিল দেখতে ক্লিক করুন এখানে
চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কে কোথায়। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দৌড়েই বা কারা এগিয়ে আছে।
‘এ’ ও ‘বি’ গ্রুপ
এক ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে স্বাগতিক মেক্সিকো। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, বি গ্রুপে দুটি ম্যাচই ড্র হয়েছে। ফেয়ার প্লের নিয়মে শীর্ষে সুইজারল্যান্ড, দুইয়ে কানাডা।

‘সি’ ও ‘ডি’ গ্রুপ
সি গ্রুপে শীর্ষে আছে সুইডেন। মরক্কো ও ব্রাজিলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুইয়ে আছে মরক্কো, ব্রাজিল তিনে। অন্যদিকে, প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপের আরেক ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

‘ই’ ও ‘এফ’ গ্রুপ
ই গ্রুপের শীর্ষে আছে জার্মানি। দুইয়ে আছে আইভেরিকোস্ট। অন্যদিকে, এফ গ্রুপের শীর্ষে সুইডেন। দ্বিতীয় অবস্থানে জাপান।

‘জি’ ও ‘এইচ’ গ্রুপ
জি গ্রুপের দুটি ম্যাচই ড্র হয়েছে। ফেয়ার প্লেতে শীর্ষে নিউজিল্যান্ড, ইরান দ্বিতীয়। অন্যদিকে, এইচ গ্রুপে শীর্ষে উরুগুয়ে, দুইয়ে সৌদি আরব। এই গ্রুপে বড় অঘটন কেপ ভার্দের সঙ্গে গোল শূন্য ড্র করেছে হট ফেবারিট স্পেন।

‘আই’ ও ‘জে’ গ্রুপ
আই গ্রুপে শীর্ষে আছে নরওয়ে, দ্বিতীয় অবস্থানে ফ্রান্স। অন্যদিকে, আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে জে গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া।

‘কে’ ও ‘এল’ গ্রুপ
‘কে’গ্রুপে শীর্ষে আছে কলম্বিয়া। ডিআর কঙ্গো ও পর্তুগাল ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। তবে দুইয়ে ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় দ্বিতীয় ডিআর কঙ্গো। এ ছাড়া এল গ্রুপে ক্রোয়েশিকে ৪-২ গোলে উড়িয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। দুইয়ে আছে ঘানা।

নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল সরাসরি দ্বিতীয় রাউন্ড তথা রাউন্ড অব ৩২-এ চলে যাবে। এ ছাড়া ১২টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থানধারী সেরা ৮টি দলও রাউন্ড অব ৩২-এ যাবে। অর্থাৎ একটি করে দল বাদ পড়বে।
এফআই

