বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোল ব্যবধানে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশন দুর্দান্তভাবে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এক মধুর সমস্যায় পড়েছে কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে লাওতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ- কাকে দিয়ে সাজাবেন শুরুর একাদশ, তা নিয়ে চলছে প্রতিযোগিতা।
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। মাঠে গোল না পেলেও তার অবিশ্বাস্য শারিরীক ও পরিশ্রমী ফুটবলের প্রশংসা করেছেন খোদ স্কালোনি। তবে ম্যাচের ৫৫তম মিনিটে লাউতারোকে তুলে নিয়ে মাঠে নামিয়েছিলেন জুলিয়ান আলভারেজকে।
মজার বিষয় হলো, এই দৃশ্যটি কাতার বিশ্বকাপের সেই চেনা স্মৃতি ফিরিয়ে এনেছে। সেবারও প্রথম দুই ম্যাচে লাউতারোকে দিয়ে শুরু করলেও তৃতীয় ম্যাচ থেকে জায়গা কেড়ে নিয়েছিলেন আলভারাজ। গোড়ালির চোট কাটিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের আলভারেজ এখন পুরোপুটি ফিট

বোকা জুনিয়র্সের সাবেক গোলরকক্ষক কার্লোস নাভারো মন্তোয়া এই প্রতিযোগিতাকে আশীর্বাদ অ্যাখ্যা দিয়ে জানা, ‘মার্টিনেজ হলো একজন জাত ফিনিশার। সে বক্সের ভেতরের বাঘ। অন্যদিকে জুলিয়ান বক্সের ভেতরে ও বাইরে সমান কার্যকর এবং প্রতিপক্ষকে হাই-প্রেসিং করার সক্ষমতা বেশি।’
এদিকে আলজেরিয়া ম্যাচে রাইট-ব্যাকে শুরুতে খেলেছিলেন গনজালো মন্তিয়েল, তবে দ্বিতীয়ার্ধেই তার জায়গায় নামানো হয় স্কালোনির নিয়মিত ভরসা নাহুয়েল মলিনাকে। অস্ট্রিয়ার গতিময় উইঙ্গারদের রুখতে মলিনা শুরুর একাদশে ফিরছেন- এটা প্রায় নিশ্চিত।
কাফ ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি নিকোলাস তাগলিয়াফিকো, তার জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাগলিয়াফিকো মাঠে ফিরেছেন এবং ইতিবাচকভাবে সুস্থ হয়ে উঠছেন।
স্কালোনি সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, দল গঠন করতে ১১ জন খেলোয়াড় লাগে এবং তিনি সবসময় নিখুঁত কম্বিনেশনের খোঁজ করেন। অস্ট্রিয়ার বিপক্ষে সোমবার জিতলেই এক ম্যাচ হাতে রেখেই শেষ ১৬ বা নক-আউট পর্ব নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের।
এমএমএম/

