World Cup Football Field

বিজ্ঞাপন

‘আমি রোনালদোর ভক্ত’, মেসির মুখোমুখি হওয়ার আগে অস্ট্রিয়ার গোলরক্ষক

‘আমি রোনালদোর ভক্ত’, মেসির মুখোমুখি হওয়ার আগে অস্ট্রিয়ার গোলরক্ষক

বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-মুখোমুখি। তবে এই ম্যাচে মাঠে নামার আগে ফুটবল বিশ্বের চিরন্তন মেসি নাকি রোনালদো বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। রেড বুল সালজবার্গের এই ৩০ বছর বয়সী তারকা সরাসরিই জানিয়ে দিয়েছেন- তিনি আসলে রোনালদোর ভক্ত।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। সেই ম্যাচে পোস্টের নিচে দেয়াল হয়ে থাকা শ্লাগার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘তাত্ত্বিকভাবে বা নীতিগত দিক থেকে বলতে গেলে, আমি মূলত ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত।’

তবে শুরুর এই স্বীকারোক্তির পরেই আলজেরিয়ার বিরুদ্ধে জাদুকরী হ্যাটট্রিক করা লিওনেল মেসির প্রশংসায় মেতে ওঠেন এই অস্ট্রিয়ান কিপার। বিশ্বকাপে ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করা মেসিকে নিয়ে শ্লাগার বলেন, ‘মেসি এমন একজন খেলোয়াড়, যিনি দীর্ঘ সময় ধরে ফুটবলের সর্বোচ্চ স্তরে পারফর্ম করে যাচ্ছেন। তার বিরুদ্ধে কোনো কথা বলা বা তাকে ছোট করার চেষ্টা করাটা হবে চরম ধৃষ্টতা।’

মেসির মাঠের উপস্থিতি নিয়ে মুগ্ধতা প্রকাশ করে শ্লাগার আরও যোগ করেন, ‘মাঠে মেসির এক অবিশ্বাস্য উপস্থিতি রয়েছে এবং সেটা তার পুরো দলের বডি ল্যাঙ্গুয়েজেই ফুটে ওঠে। সে যখন পিচে থাকে, তখন যে শক্তি এবং ভাইব তৈরি হয়, তা অসাধারণ। আর ঠিক এই কারণেই আমি সোমবার ওর বিরুদ্ধে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মেসি এবং আর্জেন্টিনাকে রুখে দিতে মাঠের ভেতরে আমরা আমাদের সাধ্যের সবকিছু করব।’

এমএমএম/