জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং তারকা পেসার তাসকিন আহমেদ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশগ্রহণের জন্য এনওসি পাওয়ায় এই সিরিজে খেলা হচ্ছে না তাদের।
লিটন বর্তমানে পেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে রয়েছেন। লিটন ও তাসকিনের পাশাপাশি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদকেও এলপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বোর্ড।
আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সাকিব ও তাসকিন খেলবেন জাফনা কিংসের হয়ে। অন্যদিকে গল গ্ল্যাডিয়েটর্সের জার্সি গায়ে জড়াবেন লিটন ও মিরাজ।
কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে ব্যস্ত সময় পার করা হাসান মাহমুদও খেলবেন এলপিএলে। তিনি যোগ দেবেন কলম্বো স্ট্রাইকার্সে।
এসএইচ/এইচজেএস
