World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের দ্রুততম গোল করলেন মরক্কোর সাইবারি

বিশ্বকাপের দ্রুততম গোল করলেন মরক্কোর সাইবারি

ইসমায়েল সাইবারির একমাত্র গোলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করেছিল মরক্কো। ‘সি’ গ্রুপে আজ (শনিবার) তারা স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে মাত্র ৭১ সেকেন্ডেই লিড নিয়েছে। বিশ্বকাপের চলতি আসরের দ্রুততম গোলটিও করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার সাইবারি।

ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে চলমান ম্যাচটিতে মরক্কো বল পায় রেফারির শুরুর বাঁশি বাজানোর ১৪ সেকেন্ড পর। এরপর সবমিলিয়ে ৫৬ সেকেন্ড লেগেছে গোলের খাতা খুলতে। গত বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ সেমিফাইনাল খেলা মরক্কোর হয়ে সাইবারি দুর্দান্ত ফিনিশিং করেছেন। 

প্রায় মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো উড়ন্ত বল ধরে বক্সে প্রথমে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর সাইবারির জোরালো শট ঠেকানোর কোনো সাধ্য ছিল না স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গুনের। এর মধ্য দিয়ে ৭১ সেকেন্ডে এই বিশ্বকাপের দ্রুততম গোল হয়ে গেল।

আফ্রিকার দ্বিতীয় কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই গোল করলেন ইসমায়েল সাইবারি। প্রথমবার ওই কীর্তি গড়েছিলেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে নেমে তিনি প্রথম দুই ম্যাচেই গোল করেন।

Image

এর আগে ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সাইবারি ২১ মিনিটে দারুণ ভলিতে করা গোলে মরক্কোকে এগিয়ে দিয়েছিলেন। পিএসভির হয়ে লিগ জিতে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া এই তারকার একমাত্র গোলে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে তার দল। গ্রুপপর্বের পয়েন্ট টেবিলে দাপট দেখানোর লক্ষ্যে এবার তারা স্কটিশদের বিপক্ষে নিশ্চয়ই জয় পেতে চাইবে। প্রথমার্ধ শেষে তারা ১-০ ব্যবধানে এগিয়ে আছে, যেখানে তাদের পজেশন ৬২ শতাংশ। 

এএইচএস