World Cup Football Field

বিজ্ঞাপন

বেশি গোলের লক্ষ্য ব্রাজিলের, জয়ের আশা হাইতির

বেশি গোলের লক্ষ্য ব্রাজিলের, জয়ের আশা হাইতির

নিউইয়র্ক সিটি থেকে ফিলাডেলফিয়ার লিঙ্কন স্টেডিয়ামে সাধারণত দুই-আড়াই ঘণ্টার দূরত্ব। বিশ্বকাপ ও সপ্তাহের শেষ দিন হওয়ায় ফিলাডেলফিয়ায় পৌঁছাতে সময় লাগল সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি। স্টেডিয়ামের কয়েক কিলোমিটার আগে থেকে ব্রাজিলিয়ান দর্শকদের উপস্থিতিই বেশি চোখে পড়েছে। 

স্টেডিয়ামের সামনে আসতে পাওয়া গেল হাইতির সমর্থকদেরও। কাগজে-কলমে ব্রাজিল অনেক এগিয়ে। তাদের কাছে সাত গোল হজমের রেকর্ডও আছে হাইতির। অনেক দিন পর আবার বিশ্বকাপে ফেরায় হাইতির সমর্থকরা ব্রাজিলকে হারানোর স্বপ্নও দেখছেন। একাধিক সমর্থক জানালেন, ‘আমরা আজকের ম্যাচে জিততে চাই। হাইতির জয় দেখার জন্য এসেছি।’

dhakapost

ব্রাজিল বিশ্বকাপে সব সময় ফেভারিট। যদিও এবার তারা দীর্ঘদিন পর বিশ্বকাপে জয় দিয়ে শুরু করতে পারেনি। তাই হাইতির ম্যাচে অনেক গোলে এগিয়ে থাকার প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের, ‘আমরা এই ম্যাচে অনেক গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চাই।’

ফিলাডেলফিয়ায় আজ বেশ গরম। এর মধ্যে দুই দলের সমর্থকরা গান-বাজনায় পরিবেশ আরও গরম করে রেখেছেন। ব্রাজিলের সমর্থক অনেক বেশি দেখা গেছে হাইতির চেয়ে। হাইতির সংখ্যা কম হলেও উদ্দীপনায় পিছিয়ে ছিল না। 

dhakapost

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্রবেশ করে মিডিয়া সেন্টার খুঁজে পেতে আধঘণ্টারও বেশি সময় লেগেছে। এক ভলান্টিয়ার বলছেন একদিকে, আরেক ভলান্টিয়ার আরেকদিকে। এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ঝাঁপ করে খেলা শুরুর কয়েক মিনিট আগে মিডিয়া ট্রিবিউনে প্রবেশ করা গেল। 

ব্রাজিল ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে এই গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও মরক্কো লড়ছিল। স্কটল্যান্ড হাইতিকে হারালেও মরক্কোর বিপক্ষে পয়েন্ট আদায় করতে পারেনি। মরক্কোর শেষ ম্যাচ হাইতির বিপক্ষে। তাই ব্রাজিলকে আজই বেশি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে হবে। 

এজেড/এএইচএস